1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে ভোক্তা অধিকার

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ দেখা হয়েছে
নেত্রকোণায় পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে ভোক্তা অধিকার
নেত্রকোণায় পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকিতে ভোক্তা অধিকার

স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং আইন প্রয়োগে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা পৌর শহরের প্রধান বাজার মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার মেছুয়া বাজারের সামনে থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোণার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এ সময় নেত্রকোণা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতা দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। তদারকি অভিযান চলাকালে বাজারের সবজি দোকান, ফল, মাংসসহ ইফতারসামগ্রীর বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। এছাড়া যেকোনো ধরনের ভেজাল ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর