স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ—ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম রাজিবুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহ পরানের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন নাহার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাজহারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আহসান হাবিব রিয়াদ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যডভোকেট নুরুল কবীর রুবেল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রমুখ। কনফারেন্সে বিভিন্ন মামলায় তদন্তে বিলম্ব এবং প্রতিবন্ধকতা, সমন জারী, গ্রেপ্তারী, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিল, রাষ্ট্রপক্ষ কতৃর্ক মামলায় স্বাক্ষী উপস্থিতিকরণ, বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্বরের নিরাপত্তা বিধান, মেডিকেল সার্টিফিকেট প্রাপ্তি, ট্রাফিক পুলিশ কর্তৃক জব্দকৃত যানবাহনসমুহ এবং পরবতীর্ কার্যক্রম, ভার্চূর্য়াল পদ্ধতিতে স্বাক্ষ্য গ্রহণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
Leave a Reply