1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার কুড়পারে ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই নেত্রকোণা শহরের কুড়পার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি, নেত্রকোণা শাখার উদ্যেগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্টানস্থলে এসে শেষ হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন মোঃ আমিনুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, নেত্রকোণা শাখা। উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যস্থাপক প্রতিমা রানী বনিক ও এসপিও দীপক কুমার খাসনবিশ ও বিভিন্ন প্রতিষ্টানের মালিক, গ্রাহক, মিডিয়া কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, গ্রাহকদের সহজ, নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ক্যাশলেস লেনদেনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ফলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। মোঃ আমিনুর রহমান তার বক্তব্যে ক্যাশেলেস বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকল গ্রাহকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর