1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৩ দেখা হয়েছে
নেত্রকোণায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি
নেত্রকোণায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

মো: ফারুক আহমেদঃ নেত্রকোণার জ্বালানি তেল বিতরণে নতুন নিয়ম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে নেত্রকোণা ফিলিং স্টেশনে ফুয়েল পাস বা কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই নিয়ম কার্যকর হলে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি দেওয়া হবে না। ফলে তেল নিতে হলে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত ফুয়েল কার্ড থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। জানা গেছে, ফুয়েল কার্ড সংগ্রহে আগ্রহীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে। এদিকে নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন যেসব যানবাহনের বৈধ কাগজপত্র নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সরাসরি ফুয়েল কার্ড পাওয়া কঠিন হবে। তবে যেসব যানবাহনের রেজিস্ট্রেশন নেই, তাদের দ্রুত বিআরটিএতে নিবন্ধনের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক চালক জানান, অনেক মোটরসাইকেলের কাগজপত্র সম্পূর্ণ নয়। হঠাৎ এমন নিয়ম চালু হওয়ায় তারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন। জেলা প্রশাসক বলেন, জ্বালানি বিতরণে অনিয়ম ও অপচয় রোধে এ আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্ডের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ করা হবে না। প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হবে না। সচেতন মহলের মতে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে। তবে কাগজপত্রহীন যানবাহনের মালিকদের দ্রুত বৈধতা নিশ্চিত না করলে তারা বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। অপরদিকে মাজু মীর ফিলিং স্টেশনের লোকজনের সঙ্গে কথা বললে তারা জানায়, ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে। আমরা সেই দিকে সব সময় সর্তক থাকব। কেউ এখন জোর জবর দস্তি করে বেশি তেল নিতে পারবে না। সবাই এখন একটা পরিমান মত নিতে পারবে। কেউ যদি আমাদের সঙ্গে অসাধু আচারণ করে তাহলে প্রশাসন তাৎক্ষনিক ব্যবস্থা নিবেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর