1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ দেখা হয়েছে
নেত্রকোণায় বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ নেত্রকোণায় আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম উপস্থিত ছিলেন। সভায় বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঠক ও দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “বইমেলা আমাদের ভাষা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নেত্রকোণাবাসীর জন্য একটি মানসম্মত ও সুশৃঙ্খল বইমেলা উপহার দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।”সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিনিধিরা মেলার মান উন্নয়নে এবং তরুণ প্রজন্মকে বইমুখী করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও জেলা শহরের নির্দিষ্ট স্থানে উৎসবমুখর পরিবেশে এই মেলা আয়োজিত হতে যাচ্ছে। মেলার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত সূচি দ্রুতই প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর