স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় বাংলাদেশ কৃষি ব্যাংক চল্লিশা বাজার শাখা নতুন ভবনে মঙ্গলবার ব্যাংকিং কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা—২, সদর —বারহাট্রা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক নেত্রকোণা মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মৃন্ময় চক্রবতীর্, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খোন্দকার রফিকুল ইসলাম, নেত্রকোণা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া। আলোচনায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জিয়া পরিষদ কৃষি ব্যাংক শাখা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ ফয়সাল বিন সালাম প্রমুখ। আলোচনা সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উর্ধ্বতণ কর্মকর্তাসহ ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply