স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির তথ্য ও অপপ্রচার প্রতিরোধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ| মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকতাসহ সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপ¯ি’ত ছিলেন| মতবিনিময় সভায় সভাপতির বক্ত…তায় জেলা প্রশাসক খন্দকার মুৃশফিকুর রহমান বলেন, তথ্যই শক্তি| বিভ্রান্তিকর তথ্য সামাজিক সম্প্রতি নষ্ট করতে পারে| এর ভয়াবহতারোধে আমাদের পরিবার থেকেই সচেতনতা ˆতরি করতে হবে| পাশাপাশি তিনি উপ¯ি’ত সাংবাদিকসহ সকলকে অপপ্রচার রুখতে এবং মিথ্যা তথ্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করেন|
Leave a Reply