স্টাফ রিপোর্টারঃ ১৫ই মার্চ রবিবার “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সুখময় সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, নেত্রকোণা। আরিফুর রহমান সর্দার, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক, নেত্রকোণা। পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ।
Leave a Reply