1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ব্যাপি উদযাপনে নানা আয়োজন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৪ দেখা হয়েছে
নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ব্যাপি উদযাপনে নানা আয়োজন
নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ব্যাপি উদযাপনে নানা আয়োজন

স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনে নেত্রকোণায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা। ২৫ অগাস্ট শুরু মাতৃদুগ্ধ সপ্তাহ চলবে ৩১ অগাস্ট নাগাদ। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে জেলা ইপিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার স্বপন কুমার সরকার, নেত্রকোণা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ একরামুল হাসান। এ সময় সিভিল সার্জন মোঃ গোলাম মাওলা বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার। শিশুর জন্য মায়ের দুধ একটি আশীর্বাদ। জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মানব শিশু শুধু দুধ পান করেই জীবন ধারণ করতে পারে। দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো হলে শিশু সুস্থ ও সবল হিসেবে গড়ে ওঠে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর