নিজস্ব প্রতিনিধিঃ বেগম রোকেয়ার প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে শনিবার বিকালে জেলা শহরের মোক্তার পাড়া পৌরসভা হল মিলনায়তনে বিশিষ্ট সমাজকর্মী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা নারী অধিকারকর্মী, আদর্শ শিক্ষক ও আলোকিত মানুষ আমাদের বেগম রোকেয়ার প্রয়ানে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়ার প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, জেলা বিএনপি প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, সিনিয়র সাংবাদিক শ্যামালেন্দু পাল, শেকড় এর সভাপতি আ.প.ম রফিকুল ইসলাম খান আপেল, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত পরিচালক স্বপন কুমার পালসহ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। বেগম রোকেয়া গত ৩০ জানুয়ারি ২০২৬ সুইডেনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছন। তিনি ছিলেন সমাজের অনুসরণীয় ব্যক্তিত্ব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও বহু মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী।
Leave a Reply