নিজস্ব প্রতিনিধিঃ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন এফ.সি.ডি প্রকল্পের বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে। মঙ্গলবার (২৪ মার্চ) সকলে এ অভিযোগ দায়ের করেন কৃষক স্বপন কুমার দাস। অভিযোগে জানা যায় খালিয়াজুরী উপজেলার অধীনে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ডুবন্ত বাঁধের পুনরাকৃতিকরণ এফ.সি.ডি প্রকল্পের হোল্ডার নং- ০৩ এর বাঁধ নির্মাণ কাজের অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বাঁধ নির্মাণ কাজে পিআইসি গণ মিলে একটি সিন্ডিকেটের মাধ্যমে বাঁধের কাজে অনিয়ম করেছে, ১ নং কৃষক পিআইসি সভাপতি গুনমনি দাস, পিতা. মৃত লেম্বুধর দাস, ০২ নং কৃষক পিআইসি সভাপতি সুরনজিত দাস, পিতাঃ মৃত লেম্বুধর দাস, ০৩ নং কৃষক পিআইসি সভাপতি রনজিত দাস, পিতাঃ মৃত সেম্বুরাম দাস, এরা সকলেই একই পরিবারের। টাকার বিনিময়ে পিআইসি কাজের সভাপতি হয়েছে। এলাকায় এও জানা যায় দুর্নীতির করে ১৫ বছরের ডুবন্ত পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ নির্মাণ করেছে। দৈইলং গ্রামের জনসাধারণের অভিযোগ এরা এলাকার মাঝে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। এরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকতাদের মোটা অংকের টাকা দিয়ে বাঁধে গাফিলতি করে লামসাম কাজ করেছে। এমনকি পিআইসি কমিটিতে একজন কৃষকের নাম বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ আজ পর্যন্ত ডুবন্ত বেড়িবাঁধ কাজ পরিদর্শন করেনি। পিআইসি সভাপতিগণ যেমন খুশি তেমন ভাবে কাজ করেছে। এ নিয়ে এলাকার কৃষকগণ জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সাদা কাগজে অভিযোগ পত্রে স্বাক্ষর করেছে। অভিযোগের বিষয়ে এলাকার কৃষক বিনোদন চন্দ্র দাস বলেন এই অভিযোগের বিষয়গুলো সরজমিনে তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশর চলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার সদয় মর্জি হয়। এ নিয়ে এলাকার কৃষক নেতা দেব লল দাস বলেন বাঁধ নির্মাণে অনিয়ম হয়েছে। পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ নির্মাণ করছে এটা একটা অন্যায় কাজ হয়েছে। এই মুহূর্তে হাওরের ফসল রক্ষা করতে হলে প্রশাসনের সুদৃষ্টি দিতে হবে। অভিযোগের ব্যাপারে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও জেলা কাবিটা সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেনকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি।
Leave a Reply