1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে
নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
নেত্রকোণায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

স্টাফ রিপোর্টারঃ জেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)’—এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান। জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্রের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই (ময়মনসিংহ) সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নার্গিস সুলতানা, বারটানের অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ—উন—নাহার, জেলা বিএডিসি উপ—পরিচালক (বীজ উৎপাদন) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম এবং কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিল উদ্দিন। অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) রাকিবুল হাসান জেলার প্রকল্প কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন। জেলার ১০টি উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ তাদের স্ব—স্ব উপজেলার কৃষি সমস্যা, সম্ভাবনা ও সমাধানে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। কর্মশালায় বোরো ধানের ফলন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক সেচ ব্যবস্থাপনা এবং সুষম সারের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর