1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ
নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ

মো: ফারুক আহমেদ ফকিরঃ নেত্রকোণায় রাষ্ট্রীয় প্রয়োজনে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে সরাসরি এসব চেক তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার আরিফুল ইসলাম সরদারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি ছাড়াই সরাসরি উন্মুক্ত কনফারেন্স রুমে এবং ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে চেকগুলো হস্তান্তর করা হয়। এ সময় নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কারো কাছ থেকে কেউ ঘুষ দাবি করলে সরাসরি তার নিকট যোগাযোগের অনুরোধ জানান। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তাদের মতামত প্রকাশ করেন। তারা ভূমি অধিগ্রহণের জন্য সহজ পদ্ধতি প্রণয়ন করার আহ্বান জানান। এজন্য তারা ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিও জানান। এ বিষয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ গ্রহীতাদের মাঝে ক্ষতিপূরণ প্রদান করতে পারায় জেলা প্রশাসক খুবই সন্তুষ্ট হয়েছেন। এ ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ কোনো প্রকারের টাকা দাবি করে থাকলে তা সরাসরি জেলা প্রশাসককে অবহিত করার জন্যও তিনি অনুরোধ জানান। তিনি আরও জানান, কোনো দালাল বা তৃতীয়পক্ষ না ধরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ পাবেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর