1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় মর্মান্তিক ঘটনা : ছেলের হামলায় নিহত—মা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫০ দেখা হয়েছে
নেত্রকোণায় মর্মান্তিক ঘটনা : ছেলের হামলায় নিহত—মা
নেত্রকোণায় মর্মান্তিক ঘটনা : ছেলের হামলায় নিহত—মা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার সদর উপজেলায় ছেলের শাবলের আঘাতে রুকসি (আবুনি) (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাবারকে কেন্দ্র করে মা ও ছেলে শ্যামলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্যামল ক্ষিপ্ত হয়ে তার মায়ের ওপর শাবল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রুকসি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও অন্যান্য বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর