1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেত্রকোণায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি পালিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ দেখা হয়েছে
নেত্রকোণায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি পালিত
নেত্রকোণায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি পালিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ নেত্রকোণা দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’—এর ১২ বছর পূর্ণ করে এক যুগে পদার্পণ উপলক্ষে নেত্রকোণায় আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘ভালোবাসার এক যুগ’ শীর্ষক এই জন্মদিনের অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক পল্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সহ—সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও জনমানুষের অধিকারের কথা তুলে ধরার মাধ্যমে যমুনা টেলিভিশন গত ১২ বছরে দেশের সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। দেশ ও গণমানুষের কল্যাণে সাহসিকতার সাথে কাজ করার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সহ—সভাপতি জাহিদ হাসান, অ্যাডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, বজলুর রহমান পাঠান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাহ সেন্টু, প্রভাষক জহিরুল ইসলাম এবং সাংবাদিক সঞ্জয় সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হানিফ উল্লাহ্ আকাশ, সাইফুল আরিফ জুয়েল, রহমান জীবন, খলিলুর রহমান শেখ ইকবাল, অধ্যাপক ননী গোপাল সরকার, কবি সজীব লাইন, তানভীর জাহান চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন। এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ—এর জেলা সভাপতি সৈয়দ সময়, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, এ বি চৌধুরী নাদিম ও ইয়াসিনুর রহমান। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে যমুনা টিভির এক যুগ পূর্তির আনন্দ উদযাপন করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর