1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নেত্রকোণায় লিডার ল্যান্ড প্রি—স্কুলে ‘বিশ্ব মা দিবস’ উদযাপিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭০ দেখা হয়েছে
নেত্রকোণায় লিডার ল্যান্ড প্রি—স্কুলে ‘বিশ্ব মা দিবস’ উদযাপিত
নেত্রকোণায় লিডার ল্যান্ড প্রি—স্কুলে ‘বিশ্ব মা দিবস’ উদযাপিত

দেশকন্ঠস্বর ডেক্সঃ ‘মা’— মাত্র একটি ছোট শব্দ, এর গভীরতা ও বিশালতা আকাশসম। পৃথিবীর সবচাইতে পবিত্র ও নিঃস্বার্থ সম্পর্কের নাম মা। চিরন্তন এই সত্যকে সামনে রেখে এবং মায়েদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা প্রকাশের লক্ষ্যে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়াস্থ ‘লিডার ল্যান্ড প্রি—স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ‘বিশ্ব মা দিবস’। রবিবার (১০ মে) সকালে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন ও আবেগপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুদে শিক্ষার্থীরা তাদের প্রিয় মায়ের হাত ধরে যোগ দিয়েছে এ আয়োজনে। মায়েদের চোখে—মুখে ছিল সন্তানের সাফল্যে গর্বের হাসি।

অনুষ্ঠানস্থলে মায়েদের লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। খুদে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তালি দিয়ে এবং ফুল দিয়ে তাদের মায়েদের বরণ করে নেয়। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন খুদে শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে ও মুছে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এটি মা ও সন্তানের মধ্যে গভীর আত্মিক বন্ধন এবং বড়দের প্রতি সম্মানের এক শিক্ষামূলক বার্তা দেয়। মায়েদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনেক শিশু তাদের মায়েদের মাথায় ফুলের মুকুট পরিয়ে দেয় এবং হাতে তৈরি বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোশারফ হোসেন তিনি বলেন, ‘মা দিবসের মূল উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের শেখানো, মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। লিডার ল্যান্ড প্রি—স্কুল সবসময়ই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পারিবারিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকে। আজকের আয়োজন মায়েদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’ জ্যেষ্ঠ শিক্ষক স্বপন চক্রবর্তী আকাশ বলেন, ‘সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। শিশুদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় মায়ের কাছেই। আমরা ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মায়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করি।’ সহকারী শিক্ষক তাসলিমা খান শিক্ষার্থীদের মা দিবসের গুরুত্ব বুঝিয়ে বলেন, ‘মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। বিশেষ এই দিনটি মায়েদের সম্মান জানানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্তরা পন্ডিত তন্নী, তাসমিয়া, আফরোজ তাবাসসুম মিম, শাম্মী অভিভাবকবৃন্দ বলেন, স্কুলের এমন ব্যতিক্রমী উদ্যোগে আমরা সত্যিই খুব আনন্দিত। সন্তানদের কাছ থেকে আজকের এই ভালোবাসা পাওয়া আমাদের জন্য এক বড় প্রাপ্তি। খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং মায়েদের প্রতি তাদের ছোট ছোট হাতের ভালোবাসা ও সংবর্ধনা পুরো অনুষ্ঠানকে এক অনন্য রূপ দান করে। লাল গালিচা সংবর্ধনা এবং বর্ণিল সাজসজ্জায় মোক্তারপাড়াস্থ স্কুল প্রাঙ্গণে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে সকল মায়েদের বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর