1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
নেত্রকোণায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নেত্রকোণায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযানে ১১টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দসহ ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’—এর আওতায় এই কর্মসূচি পালিত হয়। বুধবার দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নেত্রকোণা—ময়মনসিংহ হাইওয়ের সদর উপজেলাধীন যুব উন্নয়ন ও ব্র্যাক অফিসের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি বাস ও ২টি ট্রাকসহ মোট ৬টি যানবাহনকে ৭হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই সব যানবাহন থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়াও শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাঁটানো হয়। ভ্রাম্যমান এ আদালতে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ এবং জেলা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য ও শ্রবণশক্তি রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর