নিজস্ব প্রতিনিধিঃ সদর উপজেলা প্রিয় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (ছয়) টি পদে ০৬ (ছয়) জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয় নাই। নির্বাচনী তফসিল অনুসারে অদ্য ২০-০২-২০২৬ খ্রি. শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বড়বাজার শালতী কনভেশন হল রুমে নির্বাচন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নিম্নরূপ তালিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। নির্বাচনী ফলাফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সাফায়াত আহম্মদ, ভাইস-চেয়াম্যান হিসেবে নির্বাচিত হন মোঃ মঞ্জুরুল হক, সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ তফাজ্জল হোসেন খান, ডিরেক্টর হিসেবে তিন জন নির্বাচিত হন ওমর ফারুক, ডিরেক্টর মোহাম্মদ জুবায়েদ হোসেন খান, ডিরেক্টর মাহাবুব উল-ইসলাম সকলেই বিনা প্রতিয়ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটি সদর উপজেলা নিবাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, সদস্য মোঃ আশরাফুল ইসলাম প্রধান শিক্ষক ডেউটুকোন বাজার উচ্চ বিদ্যালয়, সদস্য মোঃ সিরাজুম্মান খান প্রধান শিক্ষক সাতপাই বর্শিকুড়া উচ্চ বিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও জেলা কালব এর ব্যবস্থাপক মোঃ তোফায়েল আহম্মেদ সহ জেলা উপজেলার শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষক নেতৃবৃন্দ বলেন সদর উপজেলা প্রিয় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের কল্যাণে সংগঠনের নিয়মানুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালন করব এবং সকলের সহযোগিতা কামনা করেন। শেষে ইফতার মাহফিলে সকলের কল্যণে দোয়া করা হয়।
Leave a Reply