1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় শ্রমিকদের রঙিন আয়োজন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
নেত্রকোণায় শ্রমিকদের রঙিন আয়োজন
নেত্রকোণায় শ্রমিকদের রঙিন আয়োজন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। দিনটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১ মে) সকালে শহরের বারহাট্টা রোডে জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শ্রমিকদের দাবি—দাওয়া তুলে ধরে।এরপর মোক্তারপাড়া মাঠ থেকে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন—পরিবহন, নির্মাণ, দোকান কর্মচারীসহ নানা শ্রেণির শ্রমজীবী মানুষ। র‌্যালিগুলোতে শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ নিশ্চিতকরণ এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর