স্টাফ রিপোর্টারঃ জনগণের সেবায় নিরলস কাজ করে যাওয়া এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ত্রিশালের কৃতি সন্তান, ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন। মঙ্গলবার (১০ মার্চ) জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেব্রয়ারি মাসের মাসিক অপরাধ সভায় এই সম্মাননা তুলে দেওয়া হয়। ট্র্যাফিকের কাজে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার অসাধারণ ভূমিকার জন্য তিনি এই বিশেষ স্বীকৃতি অর্জন করেন। এর আগেও আসাদুজ্জামান সুমন নেত্রকোনার সেরা পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply