1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, আটক ১৫

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে
নেত্রকোণায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, আটক ১৫
নেত্রকোণায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, আটক ১৫

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোরে গোপন সংবাদে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকার একটি পতিত জমি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় পতিত জমিতে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চলছে। এমন গোপন খবরে নেত্রকোনা মডেল থানার একটি টহল দল ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি পিকআপে করে একটি ষাঁড় নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ অভিযান চালিয়ে ষাড়সহ পিকআপটি জব্দ করে। সেইসঙ্গে জড়িত ১৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জেলার সদরের পশ্চিম উলুয়াটী এলাকার আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫), পূর্বধলা উপজেলার মো. রাসেল মিয়া (২৬), মো. রাসেল (৪০), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. এনামুল হক (৩০), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০), ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে বিভিন্ন অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের পরিমাণ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা। এছাড়া ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যান এবং আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর