1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৩ দেখা হয়েছে
নেত্রকোণায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩
নেত্রকোণায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কথিত ‘মাদকসম্রাজ্ঞী’ ললিতা আক্তারসহ (৪৫) তিনজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোণা—ময়মনসিংহ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। অভিযানটিতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে ঢাকাগামী একটি বাসে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা মো. সাগর আহমদের (৩৮) কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়াকে (৪২) আটক করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তারকে আটক করা হয়। অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা। বাহিনীটির দাবি—ললিতা আক্তার মাদক চক্রটির মূল হোতা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় আজ সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর