1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ দেখা হয়েছে
নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সুজাদুল ইসলাম ফারাসঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বহুল আলোচিত স্ত্রী হত্যা মামলার দায়ে স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুঞ্জরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। আসামি আবু বাক্কার কিশোরগঞ্জের করিমগঞ্জ মোলামখার চর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। মামলার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৯ এপ্রিল রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিজিয়া খাতুন আসামি আবু বাক্কারের দ্বিতীয় স্ত্রী ছিলেন। অভিযোগে বলা হয়, রিজিয়া খাতুন পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ঘটনার রাতে আবু বাক্কার তার স্ত্রীকে শার্ট দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির উঠানের খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান। পরদিন ৩০ এপ্রিল নিহতের মেয়ে বিউটি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় আবু বাক্কারের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল করা হয় ২০১৪ সালের ১৬ নভেম্বর। চার্জশিট গঠনের পর সাক্ষ্যগ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষের আবেদনে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর