1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ৩১ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ দেখা হয়েছে
নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ৩১ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত
নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ৩১ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩১ জন। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স নেত্রকোণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নেত্রকোণা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা গ্রহণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মির্জা সায়েম মাহমুদ পিপিএম, নেত্রকোণা মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ। পরবর্তীতে রাত ০৮.০০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নেত্রকোণা জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ। পুলিশ সুপার নেত্রকোণা মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক—নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি। এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর