1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় স্বামীকে হত্যার দায় স্ত্রীর মৃত্যদন্ড

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১২ দেখা হয়েছে
নেত্রকোণায় স্বামীকে হত্যার দায় স্ত্রীর মৃত্যদন্ড
নেত্রকোণায় স্বামীকে হত্যার দায় স্ত্রীর মৃত্যদন্ড

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার কলমাকান্দায় স্বামী রুক্কু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে ৫০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। সোমবার দুপুরে জেলা দায়র জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরী এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আদালত সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১০ বছর আগে পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সাথে কলমাকন্দা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে আসামী রুবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিহত রুক্কু মিয়ার সাথে বনিবনা না হওয়ায় প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। নিহত রুক্কু মিয়া চাকুরির সুবাদে গাজীপুরে স্ত্রী ও দুই কণ্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতো। ঘটনার ১মাস আগে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী রুবিনা আক্তার গাজীপুরের বাসা থেকে বাবার বাড়ী কলমাকান্দার কৈলাটি গ্রামে চলে আসে। পরে স্বামী রুক্কু মিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে আসেন। ঈদের পর দিন ২০২১ সারে ১৪ মে বিকাল বেলা সন্তানদের দেখার জন্য শ্বশুর বাড়ী কৈলাটি গ্রামে যান। শ্বশুর বাড়ীতে রাতে ঘুমিয়ে যাওয়ার পর আসামি রুবিনা আক্তার কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে রাত ২টার সময় আসামীর বড় ভাই মোঃ রুবেল রুক্কুর মিয়ার ভাই আসাদ মিয়াকে ফোনে জানায় তার ভাই মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। পরদিন সকালে ঘটনাস্থলে যেয়ে তার বড়ভাই রুক্কু মিয়াকে তার শ্বশুরের বসত ঘেের খাটের উপর মৃত অবস্থায় দেখেন। পরে নিহতের ছোট ভাই আসাদ মিয়া রুবিনা আক্তারকে আসামী করে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। পরে উভয় পক্ষের শুনানী ও ১১জন সাক্ষ্য প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এই রায় দেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর