1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নেত্রকোণায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
নেত্রকোণায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ “শিল্পের মানুষ আছি যত, আধিপত্যের কাছে নাই নত”—এ প্রতিপাদ্যে জেলায় দিনব্যাপী ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে। নেত্রকোণা সাহিত্য সমাজের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়ায় বকুলতলায় অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নেত্রকোণা জেলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক উর্বর ভূমি। প্রকৃতির নতুন সাজের মতো আমাদের হৃদয়েও বসন্তের দোলা লাগে। আমাদের নিজস্ব শিল্প—সংস্কৃতিকে সযত্নে ধরে রাখতে হবে এবং অপসাংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের ঐতিহ্য রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ বসন্তের এই প্রথম সকাল আমাদের আন্দোলিত করেছে। জেলায় নির্বাচনে কোথাও কোনো অনিয়ম বা জাল ভোট হয়নি। সারাদেশে কোথাও কোনো প্রাণহানি ঘটেনি, যা আমাদের সকলের ঐক্যবদ্ধ অর্জন।” নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক পত্নী শাম্মি আক্তার সোনালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা ও অ্যাডভোকেট মাহফুজুল হক। উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়। এরপর ৫২—এর ভাষা শহীদ, ৭১—এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪—এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বকুলতলা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মোক্তারপাড়ায় একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি পরিবেশনা চলছে, বিকেলের পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এ বছর মনোনীত ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। এ বছর ২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বরেণ্য কবি আব্দুল হাই শিকদার (বাংলা কবিতা) এবং বিশিষ্ট গবেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম (শিক্ষা ও গবেষণা)। পরবর্তীতে তাদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর