1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় ৩১ বিজিবি’র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৭ দেখা হয়েছে
নেত্রকোণায় ৩১ বিজিবি'র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোণায় ৩১ বিজিবি'র অভিযান ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী গুচ্ছ গ্রাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি রবিরার দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’র একটি টহল টিম রবিবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গুচ্ছগ্রাম এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রনি মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে। পরে আটক রনি মিয়াকে মদসহ কলমাকান্দা থানার হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক পাচার সহ সবধরনের চোরাচালান প্রতিরোধ ও পুশ ইন ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো সদা তৎপর রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর