1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ দেখা হয়েছে
নেত্রকোণায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
নেত্রকোণায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নেত্রকোণা উদ্ভাবন নির্ভর ও টেকসই বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা—২০২৬। নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী ও সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” এসময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান, সাংস্কৃতিক ও ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ অন্তত চারটি ক্লাব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষক মো. হাদিস মিয়া আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ , নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ভজন দাস, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, এবারের মেলায় নেত্রকোণা সদর, দুর্গাপুর, খালিয়াজুড়ীসহ বিভিন্ন উপজেলার বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ক্লাব ও অপেশাদার উদ্ভাবক সংগঠন অংশগ্রহণ করেছে। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রদর্শনী এবং সৃজনশীল কাজগুলো দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৮, ১৯ ও ২০ এপ্রিল, ২০২৬।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর