একে এম এরশাদুল হক জনিঃ বিশেষ কায়দায় মোটর সাইকেলের ইঞ্জিলে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| মঙ্গলবার (২৩শে জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়| আটককৃত উভয়েই বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকার বাসিন্দা| তাদের মধ্যে মো: সোহেল মিয়া মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে অপরজন খাইরুল ইসলামের ছেলে মোঃ সজীব| জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৭ হাজার পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করা হয়| এসময় তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়| জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮লাখ টাকা| আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা|
Leave a Reply