1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নেত্রকোণার মদনপুরে চুরের ঘাটিতে অভিযানঃ ১৭টি চোরাই গরু উদ্ধার

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২০ দেখা হয়েছে
নেত্রকোণার মদনপুরে চুরের ঘাটিতে অভিযানঃ ১৭টি চোরাই গরু উদ্ধার
নেত্রকোণার মদনপুরে চুরের ঘাটিতে অভিযানঃ ১৭টি চোরাই গরু উদ্ধার

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা সদর উপজেলার মদনপুর পূর্ব পাড়ায় গরু চুরির ঘাটিতে বিশেষ অভিযান চালিয়ে ১৭টি চোরাই গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম শুক্রবার রাত পৌনে বারোটার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের এস আই মিনহাজুল হক আকিল, এস আই মোশাররফ হোসেন ও এস আই শেখ তৌফিক আমীনের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার (১০ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে মদনপুর পূর্ব পাড়া গরু চুরের ঘাটিতে বিশেষ অভিযান চালিয়ে আব্দুছ ছালামের গোয়াল ঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে ৩টি এবং লুত মিয়ার গোয়াল ঘর থেকে ৩টিসহ মোট ১৩টি চোরাই গরু উদ্ধার করে। এ সময় গরু চোর চক্রের সদস্য আব্দুছ ছালামকে আটক করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪১১ ধারায় একটি মামলা দায়ের করে আটক আঃ ছালামকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে হাজির করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরো জানায়, পরবর্তীতে জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে উদ্ধার হওয়া গরুর তথ্য সারাদেশে প্রচার করা হলে গৌরীপুর থানা এলাকার কয়েক জন ব্যক্তি থানায় এসে ৭টি গরু নিজেদের বলে শনাক্ত করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার আঃ ছালামের দেয়া তথ্য মতে মডেল থানা পুলিশের এস আই আকামল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি টিম শুক্রবার রাত ৮টার দিকে মদনপুর পূর্ব পাড়ায় গরু চুরির ঘাটিতে পুনঃরায় বিশেষ অভিযান চালিয়ে আজিজ মিয়ার গোয়াল ঘর থেকে ২টি এবং আনিক মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু উদ্ধার করা হয়। গরু চুরের ঘাটিতে দুই দফা অভিযান চালিয়ে সর্বমোট ১৭টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব গরু থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং মালিকানা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর দাবী, কারা গরু চুরির ঘটনার সাথে জড়িত, কাদের আশ্রয় পশ্রয়ে এই গরু চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে। এই চক্রের গডফাদার কে? অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হলে সমাজে অপরাধ প্রবনতা কমার পাশাপাশি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। নেত্রকোণা মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার জানান, গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর