1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র অভিযান ১৬৩ বোতল ভারতীয় মদ সহ ইজিবাইক আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ দেখা হয়েছে
নেত্রকোণার সীমান্তে বিজিবি'র অভিযান ১৬৩ বোতল ভারতীয় মদ সহ ইজিবাইক আটক
নেত্রকোণার সীমান্তে বিজিবি'র অভিযান ১৬৩ বোতল ভারতীয় মদ সহ ইজিবাইক আটক

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ১৬৩ বোতল ভারতীয় মদ সহ একটি ইজিবাইক আটক করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপির একটি টহল টিম রবিবার দিবাগত রাত ২টার দিকে দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দাহাপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১শত বোতল ভারতীয় মদ আটক করে। অপরদিকে ভরতপুর বিওপি’র একটি টহল টিম সোমবার ভোর রাত ৫টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর ইউনিয়নের গাজিরকোনা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করে। তিনি আরো জানান, আটককৃত মদ পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, প্রায়শই বিজিবির অভিযানে মাদক উদ্ধার হলেও মাদক পাচারে জড়িতদের গ্রেফতার করতে না পারায়, এ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর