স্টাফ রিপোর্টার: নেত্রকোণার সদরে অভিযান পরিচালনা করে ১৫কেজি গাঁজাসহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪। এ সময় আটককৃত গাঁজা জব্দ করা হয়। সোমবার (৪ আগস্ট) দুপুরের র্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়কের পক্ষে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জামাল মিয়া নেত্রকোণা সদর উপজেলার চল্লিাশা ইউনিয়নের ময়ঝাউসি গ্রামের মৃত আঃ রশিদ মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৯.১০ টার দিকে নেত্রকোণার ময়ঝাউসি এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে মোঃ জামাল মিয়ার অটো চার্জার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আটক করে র্যাব। জামাল মিয়ার বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মামলা দায়ের র্পূবক আসামি ও আলামত হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply