স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা আইনজীবী সমিতি ২০২৬ নির্বাচনে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম আমিন যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেন ২ জন নেত্রকোণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ও জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান নুরু। সাধারন সম্পাদক পদে পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩ জন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাসুদ রানা চৌধুরী ও শেখ মোঃ মজিবুর রহমান মিলন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩ জন আমিনুল ইসলাম আমিন, রোকন উদ্দিন ও ইমরান সাদিক। সভাপতি পদে নির্বাচিত ২ জনই বিএনপি সমর্থিত আইনজীবী। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন কমিটির আরও ১২ জন। তারা হলেন- সহ-সভাপতি দুই জন আঃ রশিদ ভুইয়া ও মোঃ বাবুল মিয়া। সহ-সম্পাদক পদে শামীম আহমেদ, লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল কাইয়ুম খান (উত্থান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নুরু’র রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন, অডিটর পদে আব্দুর রফিক (বাবুল) এবং সদস্য পদে মোশারফ হোসেন তমাল, একেএম গোলাম রব্বানী, কলপ মিয়া, রুহুল আমীন ও আজাহারুল ইসলাম (রুবেল)।
Leave a Reply