নিজস্ব প্রতিনিধিঃ জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার নেত্রকোণা এআরএফবি গ্রন্থাগার র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এআরএফবি সভাপতি দিলওয়ার খানের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ননী গোপাল সরকার এবং বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক ফজলুল হক নোমান ও সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ও বিভিন্ন শ্রেণি পেশার নিয়োজিত ব্যক্তি র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। র্যালীটি সাকুয়া বাজার নেত্রকোণা—ময়মনসিংহ মহাসড়কে প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মোঃ পারভেজ কামাল, এআরএফবি গ্রন্থাগার সাধারণ সম্পাদক চন্দন নাথ চৌধুরী, পাঠক মৌলানা এমদাদুল হক, শ্যামল সরকার প্রমুখ। আলোচনা সভার শেষে বছরের শ্রেষ্ঠ পাঠকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply