স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) পরিদর্শনের শুরুতেই তিনি প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিলিত হন। এসময় উপস্থি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মুনমুন জাহান লিজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা যাচাই করেন এবং তাদের সাথে ইংরেজিতে কথোপকথন হয়। ছাত্র—ছাত্রীরাও ইংরেজিতে প্রশ্নের উত্তর প্রদান করে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক সাতপাই (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি শিক্ষার্থীদের সাথে ক্লাসের পাঠদানে অংশ নেন। সম্মানিত জেলা প্রশাসক নিজেই ক্লাসের বোর্ডে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর লিখতে দেন এবং কিছু বিষয় অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেন। তিনি হাতে—কলমে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলেন। সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাটমিন্টন ও অন্যান্য খেলাধুলার সামগ্রী প্রদান করেন।
Leave a Reply