স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার আর্থ—সামাজিক উন্নয়নের জন্য জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নেত্রকোণা জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ৯:৩০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ড. শাহ্ মোঃ হেলাল উদ্দিন, প্রধান (অতিরিক্ত সচিব), আর্থ—সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নেত্রকোণা জেলার আর্থ—সামাজিক উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে হাওর এলাকার যোগাযোগ উন্নত করতে ও কৃষিতে আধুনিকায়ন (ব্রী আঞ্চলিক কার্যালয়), গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মৎস্য ও ক্ষুদ্র শিল্প প্রসারে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, নারীদের স্বাবলম্বী করতে সুদমুক্ত ঋণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
Leave a Reply