স্টাফ রিপোর্টারঃ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গৌরবময় ও অনন্য অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয় এবং সূচিত হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নেত্রকোণা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সভানেত্রী কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান স্বাধীনতা দিবস জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জীবন নাহার নাসরিন (জেমী), সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণা জেলা। এ সময় পুনাক নেত্রকোণার নেত্রীবৃন্দ ও নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply