স্টাফ রিপোর্টারঃ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিাবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুখময় সরকার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ মাসিক সভার সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এসময় বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply