স্টাফ রিপোর্টারঃ শিশু, কিশোর —কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় আটপাড়া উপজেলার সুখারী উত্তর পাড়া লেহাছ মিয়ার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই মে) উঠান বৈঠকে বক্তব্য রাখেন আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা, ইয়াসমিন আক্তার ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ ইনচান উদ্দিন জেলা তথ্য অফিস, নেত্রকোণা। এই বৈঠকগুলোতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, পুষ্টি বাগান স্থাপন এবং বর্তমান সরকারের জনবান্ধব কর্মসূচির সুবিধা ও অগ্রগতি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
Leave a Reply