স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় রবিবার সকাল ১০:০০ ঘটিকায় নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় মে—২০২৬খ্রি. মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ১১ (এগারো) জন অফিসার ও ফোর্সগন’কে সার্টিফিকেট, নগদ অর্থ পুরস্কার ও প্রদান করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান করেন এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভার সঞ্চালনা করেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোণা। উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) নেত্রকোণা, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) নেত্রকোণা, মায়িশা ফান্নানা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ। মাসিক কল্যাণ সভা শেষে নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যলয়ে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার জেলার আইন—শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অপরাধ দমন ও আইন—শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply