স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নেত্রকোনা—২ (সদর—বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কীবরিয়া চৌধুরী হেলিম, উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, নেত্রকোণা বাস মালিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম ফারাস সুজাতসহ জেলায় কর্মরত উল্লেখ্যযোগ্য ইলেকটনিক্স, প্রিন্ট মিডিয়ার ও অনলাইন পোর্টালের কর্মরত সংবাদাতাগণ উপস্থিত চিলেন। সভায় নেত্রকোণার উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক পরিকল্পনা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য সাংবাদিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গণমাধ্যম ও জনসেবার সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাবে প্রিয় নেত্রকোণা।
Leave a Reply