স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা টেনিস ক্লাব বরণ অনুষ্ঠান ও টেনিস ক্লাবের সদস্যগণের সাথে মতবিনিময় মভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান সভাপতি, নেত্রকোণা টেনিস ক্লাব এবং পুলিশ সুপার নেত্রকোণা মোঃ তারিকুল ইসলাম সহ—সভাপতি, নেত্রকোণা টেনিস ক্লাব বরণ অনুষ্ঠানে টেনিস ক্লাবের সদস্যগণের সাথে আলাপচারিতার পাশাপাশি মতবিনিময় করা হয়েছে। এনময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামন, নেত্রকোণা জেলা উপজেলার বিএনপির সাধারণ মস্পাদক তাজ উদ্দিন ফারাস (সেন্টু) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। বরণ পরবর্তী সৌজন্য আলোচনায় জেলার টেনিস খেলার মান উন্নয়ন এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। নেত্রকোণার টেনিস অঙ্গনে আসুক নতুন গতি, তৈরি হোক নতুন খেলোয়াড়— এই বিষয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য সম্মানিত জেলা প্রশাসক আলোকপাত করেন।
Leave a Reply