স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা ট্রাফিক অফিস, বার্ষিক পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসময় পুলিশ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মাহবুবুর রহমান, টিআই নেত্রকোণা। পরবর্তীতে পুলিশ সুপার ট্রাফিক বিভাগের সকল সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নেত্রকোণা, হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, মায়িশা ফান্নানা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply