স্টাফ রিপোর্টারঃ “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে শনিবার ১৮ এপ্রিল—২০২৬ খ্রি. তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ০৭:০০ ঘটিকা হতে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। ১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই—বাছাই কার্যক্রমে নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি এবং নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলা, মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনাসিংহ জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই—বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
নেত্রকোণা পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই তোমাদের নিয়োগ হবে। এই চাকরি পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ তোমাদের নিজস্ব যোগ্যতার উপর নির্ভর করবে। “তাই কোনো প্রকার প্রতারণার শিকার হবে না এবং কোনো দালালের খপ্পরে পড়বে না।” দালালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। দালালের কাছে গিয়ে নিজের ও মা—বাবার ক্ষতি করবে না। তুমি যোগ্য হলে অবশ্যই চাকরি পাবে, ভালো করলে চাকরি তোমারই হবে। আগামীকালের ইভেন্টের জন্য সকল প্রার্থীকে মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। আগামীকাল (১৯ ফেব্রুয়ারী—২০২৬ খ্রি.) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ)— এ অংশগ্রহণ করবেন।
নির্বাচিত যোগ্য প্রার্থীরা আগামীকাল সকাল ০৭:০০ ঘটিকায় ইনডেমনিটি ফরম বা ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে সিগনেচার নিয়ে আসতে হবে, কেউ মোবাইল ফোন সাথে নিয়ে আসবেন না এবং যথাসময়ে পুলিশ লাইন্স নেত্রকোণায় উপস্থিত হয়ে ২য় দিনের ইভেন্টে অংশগ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত সময় আরও উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) নেত্রকোণা, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ), মায়িশা ফান্নানা সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply