স্টাফ রিপোর্টারঃ “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে রবিবার ১৯ এপ্রিল—২০২৬ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। ১ম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই—বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test – PET) অনুষ্ঠিত হয়। সকাল ০৭:০০ ঘটিকা থেকে ধারাবাহিকভাবে নিম্নোক্ত ইভেন্টসমূহ সম্পন্ন করা হয়—১. প্রথম ইভেন্ট: ২০০ মিটার দৌড় ২. দ্বিতীয় ইভেন্ট: পুশ—আপ ৩. তৃতীয় ইভেন্ট: লং জাম্প ৪. চতুর্থ ইভেন্ট: হাই জাম্প দ্বিতীয় দিনের কৃতকার্য ও নির্বাচিত যোগ্য প্রার্থীদের আজ সকাল ৭:০০ টার মধ্যে পুলিশ লাইন্স, নেত্রকোণায় উপস্থিত হয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত পরীক্ষায় নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি এবং নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলা, মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনাসিংহ জেলা পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply