স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা—২, সদর—বারহাট্রা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বুধবার জেলা শহরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬’র কেন্দ্র পরিদর্শন করেছেন। জানা গেছে, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বুধবার সকালে জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৬’র কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ শিক্ষক—শিক্ষিকাগণকে সঙ্গে নিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন সদর—বারহাট্রা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা, পাঠদান কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় ইপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ ও সকল শিক্ষকবৃন্দ। এসময় তিনি বলেন মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। দিনদিন এর প্রসারতা নারী—পুরুষের মাঝে বেড়েই চলছে। সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বে পরিবার থেকেই শিক্ষার হাতে খড়ি হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষ কাঙ্খিত আচার—আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকরাই পারে কোমলমতি সন্তনদেরকে গাইড লাইনের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা উন্নত বিশ্বের মতো সচেতন না হওয়ার ফলে আমরা বিভিন্ন সময়ে নানা জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। তাই পরিবেশ সুরক্ষা ও মাদকাসক্তির এই ভয়াবহতা থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে। আধুনিক ডিভাইস ও মাদকের মতোই ভয়াবহ। কোমলমতি সন্তানরা এই ডিভাইসের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে বিরত হয়ে পড়ছে। তাই শিক্ষকদের সব সময় সচেতন থাকতে হবে।
Leave a Reply