স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা ‘নতুন কুঁড়ি স্পোর্টস—২০২৬’—এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সেমাবার (১১ মে) নেত্রকোণা জেলা স্টেডিয়ামে এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক। সভাপতি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুকময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা—আইসিটি) মুনমুন জাহান লিজা, উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামন নুরু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস (সেন্টু)সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, উদীয়মান খুদে খেলোয়াড়বৃন্দ এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply