1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণা পুলিশ লাইন্সে রাতের খাবার যাচাই করলেন ——– পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে
নেত্রকোণা পুলিশ লাইন্সে রাতের খাবার যাচাই করলেন -------- পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম
নেত্রকোণা পুলিশ লাইন্সে রাতের খাবার যাচাই করলেন -------- পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ নেত্রকেণা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে নেত্রকোণা পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল এবং আকস্মিক মেস পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নেত্রকোণা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে রাত্রীকালীন রোলকল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মেগাফোন হাতে উপস্থিত বিশাল পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ সদস্যদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা ও পোশাকের বিষয়ে এসপি মো. তরিকুল ইসলাম বলেন, “পুলিশের পোশাকের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিউটির সময় ড্রেসআপ অবশ্যই সঠিক, পরিপাটি ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে।” সর্বোপরি, নিজেদের আচরণ, দায়িত্ববোধ এবং পোশাকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সম্মান ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। রোলকল শেষে পুলিশ সুপার আকস্মিকভাবে পুলিশ লাইন্সের মেস পরিদর্শন করেন। এ সময় তিনি মেসের রান্নাঘর ঘুরে দেখেন এবং ফোর্সের জন্য রান্না করা খাবারের মান, রান্নার পরিবেশ ও অন্যান্য উপাদানের মান এবং সার্বিক ব্যবস্থাপনা সরাসরি তদারকি করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর