1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৭ দেখা হয়েছে
নেত্রকোণা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি
নেত্রকোণা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলার পূর্ব মইনপুরে অবস্থিত নেত্রকোণা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। বুধবার (১৩ই মে) এসময় তিনি বলেন মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। দিনদিন এর প্রসারতা নারী—পুরুষের মাঝে বেড়েই চলছে। সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বে পরিবার থেকেই শিক্ষার হাতে খড়ি হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষ কাঙ্খিত আচার—আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকরাই পারে কোমলমতি সন্তনদেরকে গাইড লাইনের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা উন্নত বিশ্বের মতো সচেতন না হওয়ার ফলে আমরা বিভিন্ন সময়ে নানা জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। তাই পরিবেশ সুরক্ষা ও মাদকাসক্তির এই ভয়াবহতা থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে। আধুনিক ডিভাইস ও মাদকের মতোই ভয়াবহ। কোমলমতি সন্তানরা এই ডিভাইসের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে বিরত হয়ে পড়ছে। তাই শিক্ষকদের সব সময় সচেতন থাকতে হবে। এছাড়াও তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ—সুবিধার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর