1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক-১

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ দেখা হয়েছে
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক-১
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক-১

দেলোয়ার হোসেন মাসুদঃ নেত্রকোণার মোহনগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভার মোহনগঞ্জ বাজারের তুলাপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ. কাদেরের নেতৃত্বে একটি রেইডিং টিম বকুল চন্দ্র সরকারের ভাড়াকৃত ‘রিপন হোমিও হল’ নামক টিনশেড দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের পশ্চিম পাশের কক্ষ থেকে ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—খাকি রঙের বড় কার্টনের ভেতর ১০টি ছোট কার্টুনে প্রতিটিতে ১২টি করে মোট ১২০ বোতল এবং একটি কার্টনে ৮টি বোতলসহ সর্বমোট ১২৮ বোতল রেক্টিফাইড স্পিরিট। প্রতিটি বোতলে ১০০ মিলি হিসেবে মোট ১২ লিটার ৮০০ মিলি স্পিরিট জব্দ করা হয়। উদ্ধারকৃত স্পিরিটের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা। এছাড়া আসামির কাছ থেকে একটি ভিভো ওয়াই১৬ মডেলের স্মার্টফোন, একটি স্যামসাং ডুয়োস বাটন ফোন এবং একটি আইটেল বাটন ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট বাজারমূল্য প্রায় ৩৬ হাজার ৭০০ টাকা। আটক বকুল চন্দ্র সরকার (৪৫) মোহনগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওখান এলাকার বাসিন্দা। তার পিতা মুকুল চন্দ্র সরকার ও মাতা সুনিতী রানী সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর